,

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জিয়ার নাম ফলক ভেঙে দিলো ছাত্রলীগ

news-image

‘জয় বাংলা’ স্লোৈগান দিয়ে মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভেঙে দিয়েছে কলেজ শাখার ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা চালানো হলেছে বলে জানা যায়।

পুরাতন নাম ফলকটি ভেঙে দিয়ে এর নতুন নামকরণ করা হয় ‘মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম’। এরপর সংগঠনটির নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে। একই সঙ্গে এসময় তারা জয় বাঙলা, জয় বঙ্গবন্ধু, মৌলভীবাজারের মাটি ছাত্রলীগের ঘাঁটি, ইত্যাদি স্লোগান দিতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ জেলা ও কলেজ ছাত্রলীগ শাখা নেতৃবৃ্ন্দের উপস্থিতি দেখা গেছে।

ভাঙচুরের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোন ব্যক্তির নামে অডিটোরিয়াম থাকবে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। যার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জেলা ছাত্রলীগ অডিটোরিয়ামের নাম ফলকটি ভেঙে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম করে দিয়েছে।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী বলেন, অডিটোরিয়ামের নাম ফলকটি কে বা কারা ভেঙেছে আমি তা জানি না। বিষয়টি প্রশাসন অবগত আছে। আমরা এ ব্যাপারে তদন্ত করে পদক্ষেপ নেব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর