,

পদ্মা সেতু নির্মাণে ব্যয় হওয়া অর্থ সুদসহ সরকারকে ফেরত দেবে সেতু কর্তৃপক্ষ

news-image

পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। এ ঋণ ৩৫ বছরে শোধ করবে সেতু কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সচিবালয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে সরকার প্রদত্ত ঋণ বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর হয়। চুক্তির শর্তে এ কথা বলা হয়েছে।

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকার ঋণ প্রদান করেছে । বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে এই ঋণ অর্থ বিভাগের মাধ্যমে প্রদান করা হয়। সেতু চালুর পর আয়ের অর্থ থেকে পর্যায়ক্রমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সরকারকে সুদাসলসহ সমুদয় অর্থ ফেরত দেবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

ঋণ চুক্তি মোতাবেক বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছর হতে ‘অর্থ বিভাগ’ তথা বাংলাদেশ সরকারকে ঋণ পরিশোধ করবে। উক্ত ঋণ পরিশোধের মেয়াদ হবে ৩৫ বছর। এক শতাংশ সুদ হারে সুদসহ ঋণ পরিশাধ করবে সেতু কর্তৃপক্ষ। ঋণ পরিশাধের সিডিউল অনুযায়ী প্রতি অর্থবছরে সর্বনিম্ন ৮২৬ কোটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪৭৫ কোটি টাকা পরিশোধ করা হবে।

চুক্তি অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতু প্রকল্পে তিনটি দাতা সংস্থা থেকে গৃহীত ঋণ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সম্পাদিত ঋণ চুক্তি অনুযায়ী ঋণের আসল ও সুদসহ প্রতি বছর চার কিস্তিতে অর্থ মন্ত্রণালয়কে পরিশোধ করবে।

তিনি বলেন, সাইটে এ পর্যন্ত ট্রাস এসেছে ২৭টি যার মধ্যে ১৪টি স্থাপন করা হয়েছে। এছাড়াও অবশিষ্ট স্প্যান গুলোর কাজ চীনে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মাওয়া ও জাজিরা ভিডাক্ট এর পাইলিং কাজ শেষ হয়েছে। বর্তমানে পিয়ার ক্যাপ এর কাজ শেষ পর্যায়ে এবং গার্ডার স্থাপনের কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর