মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ মিনিটের বৃষ্টিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতা

news-image

রংপুর ব্যুরো : সামান্য বৃষ্টিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাত্র ত্রিশ মিনিটের বৃষ্টিতে হাসপাতাল চত্ত্বরের সম্মুখে থৈ থৈ করছে পানি। এই পানিতেমেডিকেল বর্জ্য সহ ময়লা আবর্জনা ভাসছে।

এতে হাসপাতালে প্রবেশ পথে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ।
বৃহস্পতিবার সকালে রমেক হাসপাতাল চত্ত্বর ঘুরে জলাবদ্ধতা দেখা গেছে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকাসহ জলাবদ্ধতা নিরসনে কার্যকরি উদ্যোগের অভাবে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজন ময়লা পানিতে হেটে হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন। কেউ কেউ ময়লা পানিতে না হেটে কালক্ষেপণ করছে।

এদিকে হাসপাতালে ছোট ছোট নালা ড্রেন ব্যবস্থার ভঙ্গুর দশার কারণে সামান্য বৃষ্টিতে এ ধরণের জলাবদ্ধতা প্রায়ই হয় বলে জানা গেছে।হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন এক রোগীর ঔষধ কিনতে দ্বিতীয় তলা থেকে নিচ তলায় নেমেছিলেন ফাহিম মুরশেদ। সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দেখে ততিনি হতাশ। আক্ষেপের সাথে এই যুবক বলেন, ‘এত বড় হাসপাতাল, হাজার হাজার লোকজন আসা যাওয়া করছে। অথচ বাহিরে প্রবেশ পথে হাটুপানি। নোংরা আর ময়লা পানিতে সয়লব। এই পানিতে রোগজীবাণু ভাসছে।’চর্ম রোগের চিকিৎসা নিতে মৌসুমি আক্তার নামে এক রোগী বলেন, ‘বৃষ্টির পানিতে মেডিকেল বর্জ্যসহ ময়লা ভাসছে। এই পানি দিয়ে হেটে না গিয়ে উপায় নেই। এতে আমার চর্মরোগ আরো বেশি হতে পারে।’

জলাবদ্ধতা প্রসঙ্গে মোশাররফ হোসেন নামে হাসপাতালের এক কর্মচারী জানান, কিছু কিছু ড্রেনের মুখ বন্ধ হওয়াতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে। হাসপাতাল থেকে মূল সড়ক উঁচু হওয়াতে সব পানির ঢল হাসপাতালের দিকে নামে। একারণে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহমেদের কক্ষে গেলে তিনি বাহিরে অব¯’ান করছেন বলে জানান অফিস সহায়ক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক