,

রংপুরে হাসপাতালের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ড্রেন থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পিছনে পানির ট্যাংক সংলগ্ন ড্রেনের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।

স্থানীয় রেজওয়ান হোসেন নামে যুবক জানান, আজ দুপুরে হাসপাতালের পিছনে পোস্ট অফিস সংলগ্ন পানির ট্যাংকির কাছের ড্রেন থেকে কাপড়ে মোড়ানো নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে কালু নামে এক প্রতিবন্ধী। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়।এদিকে প্রত্যক্ষদর্শী এক বৃদ্ধ জানান, হাসপাতালের পিছনে ময়লা ফেলানোর পাইপের নিচের মুখ পরিস্কার করে এক অজ্ঞাত মহিলা এসে সেখান থেকে মরদেহটি ড্রেনে ফেলে দিয়ে চলে যান। পরে প্রতিবন্ধী কালু নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে ড্রেন থেকে উপরে তুলে আনেন। শিশুটির বয়স ৮ থেকে ৯ মাস হতে পারে বলেও জানান তিনি। এদিকে এ কাজের সাথে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে অনেকই মনে করছেন।

এব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সুলতান মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর