,

বাংলাদেশি সিনেমায় অভিনয়ের খবর ভুয়া, জানালেন শ্রদ্ধা

news-image

আজ বৃহস্পতিবার সকালে ফেসবুকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজ থেকে জানা যায় বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা শ্রদ্ধা কাপুর। ছবির নাম ‘মাসুদ রানা’।

খবরটি এরপর দেশের বিভিন্ন সংবাদপত্রের অনলাইন সংস্করণ ও নিউজ পোর্টালগুলোতে খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়। কিন্তু আজ ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে তিনটা নাগাদ ভারতের মুম্বাই থেকে শ্রদ্ধা কাপুর জানান, তিনি বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন না। শ্রদ্ধা কাপুর বলেছেন, ‘এই ছবির ব্যাপারে আমি কিছুই জানি না।’ আর শ্রদ্ধা কাপুরের নিজস্ব জনসংযোগ প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, এটি পুরোপুরি ভুয়া খবর।

এ ব্যাপারে জানার জন্য জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘ছবিটি পরিচালনা করছেন আসিফ আকবর। বাংলাদেশি বংশোদ্ভূত এই পরিচালক হলিউডে ২০০৬ সাল থেকে কাজ করছেন। এই ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করার দায়িত্বে আছে যুক্তরাষ্ট্রের হলিউডের সিলভার লাইন। শ্রদ্ধা কাপুরের সঙ্গে ওই প্রতিষ্ঠান থেকেই যোগাযোগ করা হয়েছে। আমরা এর বেশি কিছু জানি না। আমাদের আজ সকালে খবরটি সংবাদমাধ্যমকে জানাতে বলা হয়েছে। এরপর আমরা ফেসবুকে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজে তা প্রকাশ করেছি।’

‘মাসুদ রানা’ সিরিজের এই ছবির চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা। এরপর হলিউডের পেশাদার স্ক্রিপ্ট রাইটার আর চলচ্চিত্র সমালোচকদের নিয়ে চূড়ান্ত চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছাড়া সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের হলিউডের সিলভার লাইন। আরও জানানো হয়েছে, চলচ্চিত্রের জন্য সেবা প্রকাশনী ও কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। সূত্রঃ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর