সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপারহিরো হয়ে আসছেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্কঃ দুনিয়াজুড়ে সিনেমাপ্রেমীদের কাছে সুপারহিরো চরিত্রগুলো তুমুল জনপ্রিয়। ব্যাটম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, হাল্ক নিয়ে যেন উন্মাদনার শেষ নেই। এসব চরিত্র যখনই পর্দায় হাজির হন তখনই হুমড়ি খেয়ে পড়েন দর্শক।

হলিউডের সাফল্যে বলিউডও অনুপ্রাণিত হয়ে চেষ্টা করেছে সুপারহিরোভিত্তিক সিনেমা নির্মাণের। হৃত্বিক রোশান দর্শক মাতিয়েছেন ‘কৃষ’ হয়ে। এই চরিত্রের দুটি কিস্তিই বাজিমাত করেছে বক্স অফিসে। শাহরুখ খানকে দেখা গেছে ‘রা ওয়ান’ নামের একটি সুপারহিরো চরিত্রে।

তারপর অনেকটা সময় পেরিয়েছে। তেমন করে আর বলিউডে সুপারহিরো নিয়ে কোনো সিনেমা দেখা যায়নি। তারই মধ্যে খবর এলো বলিউড তারকা প্রিয়াঙ্কা সুপারহিরো হয়ে আসছেন। তবে এটি বলিউডে নয়। নেটফ্লিক্সের জন্য তৈরি হওয়া হলিউডের একটি ছবিতে দেশি গার্লকে দেখা যাবে সুপারহিরো চরিত্রে।

নেটফ্লিক্সের এই ছবির নাম রাখা হয়েছে ‘উই ক্যান বি হিরোস’। সুপারহিরো ফ্যান্টাসি ফিচার ঘরানার কাজ হবে এটি। ছবিটির গল্পকার ও পরিচালক রবার্ট রদ্রিগেজ। ছবিটি প্রযোজনাও করছেন তিনি। রবার্টের শেষ কাজ ছিল ‘এলিটা: ব্যাটেল অ্যাঞ্জেল’।

‘উই ক্যান বি হিরোস’ ছবিটি গড়ে উঠবে এলিয়েন এবং পৃথিবীর সুপারহিরোদের দ্বন্দ্ব নিয়ে। গল্পে এলিয়েনরা পৃথিবীর সুপারহিরোদের কিডন্যাপ করবে। আর কিডন্যাপ হওয়া সুপারহিরোদের সন্তানরা একত্রিত হবে তাদের বাবা-মা’কে উদ্ধান করার জন্য।

প্রিয়াঙ্কার পাশাপাশি এ ছবিতে আরও থাকবেন ক্রিস্টিয়ান স্টেলার, গোসেলিন, আকিরা আকবর, অ্যান্ড্রু ডিয়াজ, অ্যান্ডি ওয়াকেনসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর