,

মধ্যরাতে ছোটবেলার বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে স্বামী, হাতেনাতে ধরায় স্ত্রীকে মা’রধর!

news-image

ছয় বছরের দাম্পত্য জীবনটা ভালো যাচ্ছিল না। মাস তিনেক আগে এই কলহ চূড়ান্ত পর্যায়ে রূপ নেয়। এতে হঠাৎ বাড়ি ছেড়ে ছোটবেলার বান্ধবীর কাছে ফিরে গিয়েছিলেন স্বামী। তবে শেষ রক্ষা হয়নি। মধ্যরাতে ছোটবেলার বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে তিনি হাতেনাতে ধরা খেয়েছেন স্ত্রীর কাছে। ঘটনার পর আবার স্বামীর কাছ থেকে পাল্টা নি’র্যাতনেরও অভিযোগ করেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের পাটুলিতে।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে,ছয় বছর আগে শোভাবাজারের বাসিন্দা শুভঙ্কর দে’র সঙ্গে বিয়ে হয় গড়িয়ার বাসিন্দা মিঠুর। তাদের এক ছেলে সন্তানও আছে। তবে দুজনের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। কিন্তু মাস তিনেক আগে তাদের দাম্পত্য জীবনের কলহ চূড়ান্ত পর্যায়ে রূপ নেয়। এতে স্বামী শুভঙ্কর হঠাৎ বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকছিলেন এবং তার সঙ্গে যোগাযোগ রাখাও বন্ধ করে দিয়েছিলেন। ফোন করেও তাকে পাওয়া যেত না।

এর পর শুভঙ্করের বন্ধুদের কাছে স্বামী সম্পর্কে খোঁজ নিতে গিয়ে মিঠু জানতে পারেন, শুভঙ্কর এক নারীর সঙ্গে পাটুলির নরেন্দ্রপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকছেন।আরও খোঁজখবর নিয়ে মিঠু জানতে পারেন, শুভঙ্কর যে মেয়েটির সঙ্গে রয়েছেন, সেই মেয়েটি তার ছোটবেলার বান্ধবী। তার নাম শুভমিতা দে। সম্প্রতি দু্জনের মধ্যে ফের সম্পর্ক গড়ে ওঠে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে শুভঙ্কর এবং দুজনে আলাদা বাড়ি ভাড়া নিয়ে লিভ-ইন শুরু করেন।

এর পর গতকাল বুধবার মধ্যরাতে নরেন্দ্রপুর এলাকার ওই বাড়িতে হানা দেন মিঠু। শুভঙ্কর এবং শুভমিতাকে একেবারে হাতেনাতে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন। মিঠুর অভিযোগ, হাতেনাতে ধরে ফেলার পর উল্টো তার স্বামী ও প্রেমিকা মিলে তাকে মা’রধর করে। তার চিৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে এসে তাকে উ’দ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

পাশাপাশি শুভঙ্কর ও শুভমিতাকে মা’রধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর