,

মেক্সিকোতে বাইরে থেকে দরজা আটকে আ’গুন, নি’হত ২৮

news-image

মেক্সিকোর একটি পানশালায় ব’ন্দুকধারীদের হা’মলায় নি’হতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। হা’মলাকারীরা ক্লাবটির ভিতরে প্রবেশ করে বেপরোয়া গু’লি চালায় এবং যারা নাচ-গানে আনন্দ করছিলো তাদের ভিতরে আটকে আ’গুন ধরিয়ে দেয়। বুধবার কর্মকর্তারা একথা জানান।

ক্লাবটির পরিচালকরা জানান, নিহতদের মধ্যে অনেক নর্তকী রয়েছে। তারা সেখানে কাজ করতো। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অর্বাদর কোয়াতজাকোয়ালকস নগরীতে এ ‘লজ্জাজনক’ হা’মলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফেডারেল কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করবে। স্থানীয় কর্তৃপক্ষ ও সংঘবদ্ধ অ’পরাধী চক্রের মধ্যে দ্বন্দ্ব থেকে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার রাতে সেখানে এ ভয়াবহ হা’মলা চালানো হয়। এতে আরো নয়জন মারাত্মকভাবে আ’হত হয়েছে। মেক্সিকোর প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ী চক্রের মধ্যে সংঘাতের এবং রাজনৈতিক দুর্নীতির প্রধান ক্ষেত্র ভারাক্রুজ রাজ্যে এটি হচ্ছে সর্বশেষ হা’মলার ঘটনা।

এ হা’মলা থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, বন্দু’কধারীরা কাবালো ব্লানকো (সাদা ঘোড়া) নামের ওই বারে ঢুকেই বেপরোয়া গু’লিবর্ষণ করতে থাকে। পরে তারা ক্লাবটি থেকে বেরিয়ে যাওয়ার বিভিন্ন পথ বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। কর্তৃপক্ষ জানায়, নি’হতদের মধ্যে অনেকে ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে মা’রা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর