,

ব্রাহ্মণবাড়িয়ায় পরকিয়ার জেরে হত্যা : ভাবির ৩ বছর, দেবরের যাবজ্জীবন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : স্ত্রীর পরকীয়ার বলি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শফিকুল ইসলাম হত্যা মামলায় তার স্ত্রী মরিয়মকে (২৫) তিন বছর ও সৎভাই জসিমকে (২৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শফিউল আজম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জসিম নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে ও মরিয়ম ইব্রাহিমপুর গ্রামের লাল মিয়ার মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের স্ত্রী মরিয়মের সঙ্গে তার সৎভাই জসিমের পরকীয়া সম্পর্ক ছিল। ২০১২ সালের ৩ অক্টোবর দিবাগত রাতে নিজ ঘরে জসিম ও মরিয়মকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন শফিকুল। পরে জসিম ও মরিয়ম দুজনে মিলে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে শফিকুলকে হত্যা করেন। হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে শফিকুলকে দাফন করা হয়। পরবর্তীতে ২৫ অক্টোবর শফিকুলের খালাতো ভাই রাজন বাদী হয়ে আদালতে মামলা করেন। বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার সময় মরিয়ম আদালতে উপস্থিত ছিলেন। তবে জসিম পলাতক রয়েছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) দ্বীন ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে রায়ের ব্যাপারে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর