,

ইন্টারভিউ দিতে গিয়ে ধ’র্ষণের শিকার সেই তরুণীর মামলা

news-image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদনের পর ইন্টারভিউ দিতে গিয়ে গণধ’র্ষণের শিকার তরুণী মামলা দায়ের করেছেন। দু’জনের নাম উল্লেখ করে শেরে বাংলা নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

এদিকে অভিযোগ পেয়ে ঘটনার সাথে জড়িত অভিযোগে ফাহিম আহমেদ ফয়েজ (৩০) নামে একজনকে এরইমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় নাহিদ নামে আরেকজনকে খুঁজছে পুলিশ; তিনি পলাতক।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশী জাগো নিউজকে বলেন, মামলা দায়েরের পর অভিযুক্ত দুজনের মধ্যে ফয়েজ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আরেক অভিযুক্ত পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

ওসি বলেন, মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে ফয়েজকে আজই সোপর্দ করা হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদ করা হবে ধ’র্ষণের ঘটনার সাথে আর কে বা কারা জড়িত।

শেরে বাংলা নগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ভুক্তভোগী ওই তরুণীকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে ধ’র্ষণের আলামত পরীক্ষার জন্য। ঘটনার সত্যতা নিশ্চিত হতে ঘটনার ওই ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে।

তরুণীর ভাষ্যমতে, ফেসবুকে চাকরির বিজ্ঞপ্তি দেখে যোগাযোগের পর মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরে বাংলা থানাধীন ৩ নং সড়কের ৩৫/১/বি ভবনের ৫ম তলায় হেলথ ভিশন নামে একটি প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ওই তরুণী। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, সেখানে অজ্ঞান করে তাকে ধ’র্ষ’ণ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর