,

ছাত্রদলের ১৫ প্রার্থী প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন

news-image

নিউজ ডেস্ক : প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি পদে ৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন। এরমধ্যে সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে ৭৫ প্রার্থীর মধ্যে ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বৈধ প্রার্থী হিসেবে ৪৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন ২৮ জন।

ছাত্রদল কাউন্সিলের আপিল কমিটির সূত্রে জানা যায়, প্রার্থিতা পুনর্বহালের জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্যে সভাপতি প্রার্থী আল মেহেদী তালুকদার, মো. আসাদুল আলম টিটু, আজিম উদ্দিন মেরাজ, আরাফাত বিল্লাহ খান, এস এ এম আমিরুল ইসলাম এবং জুয়েল মৃধা।

সাধারণ সম্পাদক পদে যারা আপিল করেছেন তারা হলেন সিরাজুল ইসলাম, ফজলুল হক নীরব, এস এম বাবুল আক্তার শান্ত, জুবায়ের আল মাহমুদ রিজভী, কে এম সাখাওয়াত হোসাইন, সাদিকুর রহমান সাদিক, জামিল হোসেন,এমদাদুল হক মজুমদার এবং মোহাম্মদ ওমর ফারুক।

সাধারণ সম্পাদকের পদ থেকে যে দুজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন, তারা হলেন- মো. জুলহাস উদ্দিন এবং মো. জহিরুল ইসলাম (দিপু পাটোয়ারী)।

সভাপতি পদে আপিলকারী আরাফাত বিল্লাহ খান বলেন, দল যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে এগোচ্ছে তাই আপিল করেছি। তবে বিবাহিতরাও ব্যক্তিগত তথ্য গোপন করে বৈধ প্রার্থীর তালিকায় চলে আসার আশঙ্কা রয়েছে। যদি তাই হয় আমার প্রার্থিতা পুনর্বহালের বিষয়টি বিবেচনা করবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর