,

দেশের সকল আদালতে দুই মাসের মধ্যে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : দুই মাসের মধ্যে দেশের সকল আদালতের এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।। খবর যমুনা ও ডিবিসি টিভি

এর আগে ২১ আগস্ট দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এ রিট দায়ের করেন। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে।

সুবীর নন্দী দাস জানান, দেশের প্রতিটি সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই এ সংশ্লিষ্ট সংবিধানের ৪(ক) অনুচ্ছেদের বাস্তবায়নের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি। ভারত, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতে তাদের জাতির জনক বা জাতীয় বীরদের ছবি টাঙানোর নজির আদালতে উপস্থাপন করা হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর