,

সানি লিওন নাচবেন কোনালের গানে

news-image

বিনোদন ডেস্ক : ‘পাসওয়ার্ড’ ছবিতে কোনালের গাওয়া প্রথম পার্টি সং ‘আগুন লাগাইলো’ গানটি আলোচিত হয়। সেই ধারাবাহিকতায় নতুন আরেকটি পার্টি সংয়ে কণ্ঠ দিলেন কোনাল। কলকাতার গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ওপার বাংলার আকাশ।

আর এই গানেই সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবিতে নাচবেন বলিউড তারকা সানি লিওন। ২৫ আগস্ট কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

রেকর্ডিং শেষে কোনাল বলেন, ‘আগুন লাগাইলো’ গানটি গাওয়ার আগে জানতাম না, আমার কণ্ঠে দর্শক কিভাবে গানটি গ্রহণ করবেন। আমি বিস্মিত হয়েছে, নতুন ধাঁচে আমার কণ্ঠে গানটি অগণিত মানুষ পছন্দ করেছেন। তাই এবার দ্বিগুণ উৎসাহে ‘সানি সানি’ গানটিতে কণ্ঠ দিলাম।

কোনাল আরও বলেন, নতুন এই গানটি ক্যাচি। গাওয়ার সময় নেচে নেচে গাচ্ছিলাম। শুধু আমি নই, রেকর্ডিংয়ের সময় যারা ছিলেন, সবাই যেন নেচেছে। সংগীত পরিচালকের নির্দেশনায় আমি আমার মতো করে গেয়েছি। স্ক্রিনে বাকিটা উপস্থাপন করবেন সানি লিওন।

গানটিকে আইটেম সং বলার চেয়ে ‘সেলিব্রেশন সং’ বলতে চাইলেন কোনাল। তার মতে, এটি মূলত পার্টি গান, নাচানাচির গান। মানুষ গানটি শুনবে এবং নাচতে বাধ্য হবে। এক কথায় এটি উদযাপনের গান। যে কোনো উৎসবে এ গানটির মাধ্যমে ভরপুর নাচানাচি করা যাবে।

বিগ বাজেটের ‘বিক্ষোভ’ ছবির শুটিং শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর। ছবিতে থাকছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। সানি লিওনকে নিয়ে গানটি শুটিং হবে মুম্বাইতে আগামী ৯ সেপ্টেম্বর। প্রযোজক, পরিচালক দুজনেই জানিয়েছেন, কোনালের গাওয়া এবং সানি লিওনের পারফর্মে গানটিতে খরচ হবে প্রায় কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর