,

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন!

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ৭ জানুয়ারি সরকার গঠনের পর ছোট পরিসরে দুদফায় মন্ত্রিসভায় রদবদল আনা হয়েছে। নতুন খবর হলো, আবারো এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এবার দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনার ব্যাপারে গুঞ্জন চলছে। এই রদবদলে কোনো মন্ত্রী বাদ পড়বেন কিনা সে ব্যাপারে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জানা যায়, আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই বর্তমান মন্ত্রিসভায় রদবদল আনা হতে পারে।

সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রদবদলের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর থেকেই এ পর্যন্ত মন্ত্রীদের কার্যক্রম নিজেই পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করেছেন। এর ভিত্তিতেই মন্ত্রিসভায় কিছু রদবদল করবেন বলে ধারণা করা হচ্ছে।

আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে, সিনিয়র নেতাদের মধ্যে অন্তত দুইজন নতুন মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৪ দলের শরীকদের মধ্যে থেকেও কেউ মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হতে পারেন।

একাধিক সূত্র বলেন যে, মন্ত্রিসভার রদবদলের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী হোমওয়ার্ক করছেন এবং আগস্ট মাস শোকের মাস, শোকের মাস পেরোলেই মন্ত্রিসভার আরেকদফা রদবদল হবে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর