সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক’দিন আগেও যারা ভিক্ষা দিতো, তারাই এখন ফুল নিয়ে রানুর বাসায়!

news-image

আন্তর্জাতিক ডেস্ক- জীবনটা তাঁর বদলে গিয়েছে এক লহমায়৷ ভারতের রানাঘাট স্টেশনের ভবঘুরের জীবন আজ খ্যাতির আলোর নীচে চমকাচ্ছে ৷ ‘রানাঘাটের লতা’ রানু মণ্ডলের নাম এখন দেশ-বিদেশে ৷ রানু স্বপ্নেও ভাবেননি তাঁর গান এভাবে সবাইকে মুগ্ধ করবে, এভাবে লটারি পাওয়ার মতো ভাগ্য বদলে যাবে। তবে তাঁর ভাগ্যে হয়তো লেখা ছিল এমনটাই। রানাঘাটের স্টেশনের ভবঘুরে জীবন থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিও—রানুর কাছে এ যেন এক স্বপ্ন–উড়ান।

সম্প্রতি বলিউডে গান রেকর্ডিং করে নিজ এলাকা রানাঘাটে ফিরতেই ভবঘুরে সেই গায়িকা রানু মণ্ডলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী। এলাকার মানুষের শুভেচ্ছা পেয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি রানু। কয়দিন আগেও রানুকে যারা পাগল ভাবতো, তার গান শুনে যারা ভিক্ষা দিতো এবার তারাই রানুকে সংবর্ধনা দিল। এলাকার মানুষের দয়ায় যার খাবার জুটতো, তিনি এখন সবার গর্ব।

যারা এতো দিন তাকে পাত্তাই দেয়নি তারাই আসছে ফুল নিয়ে। নিজের চোখ যেন বিশ্বাস করতে পারছে না রানু মণ্ডল। শুধু রানাঘাটেই নয়, এখন পুরো ভারতবর্ষের চোখের মণি হয়ে গেছেন তিনি। এলাকাবাসীর কাছ থেকে সংবর্ধনা পেয়ে আনন্দ প্রকাশ করেন রানু। মুম্বাইয়ে গান রেকর্ডিং করার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেন। তিনি জানান, হিমেশের সঙ্গে গান করে তিনি খুব খুশি।

রানু মণ্ডলের গাওয়া ‘এক পেয়ার কা নাগমা’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তাকে ছেড়ে যাওয়া মেয়েরা ফিরে এসেছে তার কাছে। পাগলি বেশে থাকা রানুকে বিউটি পার্লারে নিয়ে ঝকঝকে পরিপাটিও করা হয়েছে। দামি শাড়ি পরছেন রানু। ‘সারেগামা’ কোম্পানি তাদের ক্যারাভা উপহার দিয়েছে রানুকে।

ভবঘুরে রানু মণ্ডল পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন। সেখান থেকে সোজা বলিউডে পাড়ি, তারপর হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট রেকর্ড করে ফিরলেন কলকাতায়। হিমেশের সঙ্গে রানুর গাওয়া গানটি অংশ বিশেষ শুনেই চমকে গেছে মানুষ। পুরো গানটি শোনার অপেক্ষায় সবাই।

রানুই পথে পথে ‘ফুলো কা তারো কা’, ‘পানা কি তামান্না’ বা ‘জিন্দেগি অওর কুছ ভি নেহি’ গানগুলো গেয়ে বেড়াতেন। সম্প্রতি কয়েকজন এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপরই মুহূর্তে ভাইরাল হয় সেই গান। বাকি গল্প সবার জানা। এখন অনেক গানের অফার পাচ্ছেন রানু। কলকাতার এক পূজার থিম সন গেয়েছেন ইতিমধ্যে। হিমেশের সঙ্গে গেয়েছেন ‘হ্যাপি হার্ডি এন্ড হীর’ সিনেমার গান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে