,

এক মাসের বিদ্যুৎ বিল প্রায় সাড়ে ১০ লাখ!

news-image

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যবসায়ীর নামে ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকার বিদ্যুৎ বিল এসেছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিস থেকে ইস্যু করা ওই ভুতুড়ে বিলটি পাঠানো হয়েছে শ্যামনগর সদরের এফএম সুপার মার্কেটের ‘ডিজিটাল প্রেসের’ স্বত্বাধিকারী মশিউর রহমানের নামে।

বিলে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের আগস্ট মাসের বিল এসেছে ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকা। এর আগে জুলাই মাসে প্রতিষ্ঠানটির বিল এসেছিল দুই হাজার ২০৫ টাকা।

ব্যবসায়ী মশিউর রহমান বলেন, ‘এমন ভুতুড়ে বিল আমার ২২ বছরের ব্যবসায়িক জীবনে দেখিনি। মিটার না দেখেই বিল লিখেছেন বলে আমার মনে হয়। গত মাসে বিল ঠিক এলেও এ মাসে বিল এসেছে ১০ লাখ টাকার উপরে, যা কাল্পনিক ছাড়া কিছু নয়।’

এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, অনেক সময় ভুলবশত এমন হতে পারে। তবে এ বিষয়ে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি আমরা দেখব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর