,

এক গানেই ৮ লাখ টাকা পেলেন সেই রাণু

news-image

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রাণু মণ্ডল। সে সূত্রে বলিউড সিনেমার গানে অভিষেক ঘটেছে তার। হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি কাহানি’ দ্বৈত গানে কণ্ঠ দেন তিনি। সেই গানের স্টুডিও সেশনের কিছু অংশ এখন ভাইরাল। প্রশ্ন হলো, বলিউড সিনেমায় গান গেয়ে রানু কত টাকা পেয়েছেন?

জি নিউজ জানায়, টাকার অঙ্ক নেহাত কম নয়। ৬ থেকে ৭ লাখ রুপির মধ্যে। যা বাংলাদেশি টাকায় ৭ থেকে ৮ লাখ ২৭ হাজার টাকা। তবে টাকার অঙ্ক দেখে নাকি প্রথমে রাণু নিতে অস্বীকার করেন। হিমেশ এক প্রকার জোর করেই তার হাতে চেক তুলে দেন। এর আগে নামি চ্যানেলের রিয়্যালিটি শো’তে হাজির করা হয় রাণুকে। সেখানে অলকা ইয়াগনিক ও জাভেদ আলী গান নিয়ে তাকে পরামর্শ দেন।

সম্প্রতি মুম্বাই থেকে বাড়ি ফিরেছেন রাণু। সেখানে তাকে দেখতে দূর-দুরান্ত থেকে হাজির হয় অনেক মানুষ। এমনকি অনেক দিন রাণুর খোঁজ না নেওয়া মেয়েও হাজির! এরই মধ্যে পশ্চিমবঙ্গের একটি পূজা মণ্ডপের থিম সং গাওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি।

এখন শোনা যাচ্ছে, রাণূকে নাকি এবার দেখা যেতে পারে ‘বিগ বস’-এর ঘরে। ২৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে অনুষ্ঠানটির সিজন ১৩। তবে এই বিষয়ে রাণু বা সনি টিভি থেকে কিছু জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর