,

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীর স্তন কে’টে দিল যুবক

news-image

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নৃশংসতা শিকার হয়েছে এক কিশোরী। ঘুমন্ত অবস্থায় তার একটি স্তন কে’টে দিয়েছে আশিক নামে এক যুবক।সোমবার (২৬-৮-১৯) রাত ৮টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় ওই কিশোরীকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা কিশোরীর বুকে অস্ত্রোপচার করে। কিশোরীর বুকে ৩২ সেলাই করা হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। এ ঘটনার পর পরই আশিককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের আগে ভুক্তভোগীর বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

কিশোরীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রামপুরা গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে আশিক বেশ কিছুদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত কয়েকদিন ধরে তাকে বিভিন্ন কায়দায় উত্ত্যক্তও করছিল সে। দুই-তিনদিন আগে মেয়েটিকে আবারও প্রেমের প্রস্তাব দেয় আশিক।

কিন্তু ওই কিশোরী প্রেমে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয় আশিক। গতকাল সোমবার রাত ৮টার দিকে সে মেয়েটির বাড়ি যায়। এ সময় ওই কিশোরীকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে ধারালো চাকু দিয়ে তার একটি স্তন কে’টে ফেলে। মেয়েটির চিৎকারে পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে এলে আশিক পালিয়ে যায়। পরিবারের লোকজন দ্রুত মেয়েটিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা অস্ত্রোপচার করে ৩২টি সেলাই করে মেয়েটির বুকে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, মেয়েটির বাবা ঘটনার পরপরই আশিকের বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। মেয়েটি এখনও হাসপাতালে ভর্তি আছে। তার বয়ান নেওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর