,

নন্দিত অভিনেতা নিমু ভৌমিক আর নেই

news-image

বিনোদন ডেস্কঃ কলকাতার বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক আর নেই। বার্ধক্যজনিত অসুখে ভুগে আজ (২৭ আগস্ট) বিকেলে গড়িয়ার কানুনগো পার্কে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ভারতীয় একাধিক গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

জানা গেছে, বেশ কিছুদিন বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার মূত্রনালী ও স্নায়ুতে সমস্যা ছিল। গত মাসে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দিন দিন তার শরীরের অবস্থার অবনতি ঘটে। অবশেষে আজ তিনি মৃত্যুবরণ করেন। নিমু ভৌমিক সব মিলিয়ে ৬০টিরও বেশি বাংলা সিনেমায় অভিনয় করেছেন। খলনায়ক বা কমেডিয়ান হিসেবে বাংলা সিনেমাতে তার জনপ্রিয়তা ছিল।

তার অভিনীত সিনেমার মধ্যে ‘অপরাজিতা’, ‘বেয়াদপ’, ‘ছোট বউ’, ‘সাহেব’, ‘নবাব’, ‘মঙ্গলদীপ’, ‘গণদেবতা’, ‘দাদার কীর্তি’ উল্লেখযোগ্য। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৩৫ সালের ১৪ নভেম্বর অবিভক্ত বাংলার দিনাজপুরে জন্মগ্রহণ করেন নিমু ভৌমিক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর