,

নাটোরের বিশিষ্ট্য ব্যবসায়ী রেজাউল ইসলাম ঋণ খেলাপীর দায়ে গ্রেফতার

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের মেসার্স ব্রাদার্স সেনেটারী হাউজ ও এর সহযোগী প্রতিষ্ঠান মেসার্স ব্রাদাস হেলথ কেয়ার ডিভিশন ও ব্রাদার্স ফিশারীজ এন্ড ডেইরী ফার্ম এর স্বত্ত¡াধিকারী বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম ঋণ খেলাপীর দায়ে গ্রেফতার হয়েছেন। নাটোর থানা পুলিশ নাটোর শহরের কান্দিভিটুয়ার নিজ বাসা থেকে তাকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম নাটোর শহরের কান্দিভিটুয়ার মৃত নফস শেখ এর ছেলে।

নাটোর থানা ও অর্থঋণ আদালত সূত্রে জানা গেছে, ২০১০সালে নাটোরের মেসার্স ব্রাদার্স সেনেটারী হাউজ ও এর সহযোগী প্রতিষ্ঠান মেসার্স ব্রাদাস হেলথ কেয়ার ডিভিশন ও ব্রাদার্স ফিশারীজ এন্ড ডেইরী ফার্ম এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম ইসলামী ব্যাংক নাটোর শাখা থেকে দেড় কোটি টাকা ঋন নেন।

এসময় তিনি শহরতলীর আমহাটি মহল্লার তার ৩৩৩শতক এবং কৈগাড়ী মহল্লার ২৯৩শতক জমি বন্ধক রাখেন। পরে জমির মূল্য বেশি দেখিয়ে ঋনের পরিমান আরো বৃদ্ধি করেন। বর্তমানে এই ব্যাংকে তার ঋনের পরিমান দুই কোটি ৩৯ লাখ ৫১ হাজার টাকা। দীর্ঘদিন থেকে তিনি ব্যাংকের ঋন পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে নাটোরের অর্থঋণ আদালতে তার বিরুদ্ধে ঋণ খেলাপীর মামলা করা হয়। আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে সে আত্মগোপন করে। সোমবার সে বাড়িতে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নাটোর থানা পুলিশ তাকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ইসলামী ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক এভিপি আবু বকর সিদ্দিক বলেন, সকল নিয়ম অনুসরন করে বিনিয়োগ গ্রহন করার পরও দীর্ঘদিন থেকে ব্যবসায়ী রেজাউল ইসলাম আর ঋণ পরিশোধ করছেন না। অনেক চেষ্ঠার পরও ঋণ পরিশোধ না করায় ব্যাংক নাটোরের অর্থঋণ আদালতে নিরুপায় হয়েই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

নাটোর থানার ওসি মোঃ জালাল উদ্দিন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাটোরের অর্থঋণ আদালতের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর