,

নাটোরে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ শতাধিক জনের বিরুদ্ধে মামলা

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি অপূর্ব চক্রবর্তীসহ তার অপর দুই সহোদরের নাম উল্লেখ করে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে শহরের উত্তরা পটুয়াপাড়ার সিরাজুল ইসলাম নামের এক বাসিন্দা। মামলার বাদী সিরাজুল ইসলাম পৌরসভার পটুয়াপাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করা হয়। আদালতের বিচারক মামলার শুনানী শেষে নাটোরের গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামী অপূর্ব চক্রবর্তী সিরাজুল ইসলামের বাসার পাশের একটি জায়গা কিনে তার বাসাবাড়ি ভেঙ্গে ফেলার ষড়যন্ত্র শুরু করে। বিষয়টি আঁচ করতে পেরে বাদী জেলা জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। মামলার বিষয় জানার পর আসামীরা আদালতে না গিয়ে মেয়রের স্মরণাপন্ন হন। তাদের সাথে মেয়রের সখ্যতা থাকায় মেয়র শতাধিক লোকজন নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে প্রাচীর ভাঙ্গার নির্দেশ দিয়ে চলে যান। এ সময় বাদী কাগজপত্র দেখাতে চাইলেও তিনি তা দেখেননি এমনকি মামলার বিষয়টিও আমলে নেয়নি।

বাদী অভিযোগে উল্লেখ করেন, আসামীরা ক্ষমতাধর প্রভাবশালী হওয়ায় দিনে দুপুরে প্রাচীর ও রান্না ঘর ভেঙ্গে দখল নেয়। এ সময় তারা বাধা দিতে হলে হত্যার হুমকি দেন তারা। পরে বাসায় আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। এছাড়া আসামীর লোকজন রান্নাঘরের টিন ও ট্রাক যোগে নিয়ে চলে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করতে গেলেও থানা আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগতা জানায়।

পরে বাদী মঙ্গলবার আদালতের স্মরণাপন্ন হয়ে মামলা করলে আদালত ওসি ডিবিকে তদন্তের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর