,

নাচতে নাচতে ক্লাস নেন এই স্কুল শিক্ষক

news-image

কখনো কি শিক্ষককে দেখেছেন নেচে নেচে ক্লাসে পড়াতে? হয়তো না! কিন্তু সম্প্রতি এমন এক শিক্ষকের সন্ধান মিলেছে যার পড়া- বইয়ের ভাষা বদলে যায় গানের কলিতে আর ঘুরে ফিরে, নেচে-গেয়েই চলে পাঠদান। শিক্ষার্থীরাও তাদের শিক্ষককে পছন্দ করেন। উড়িষ্যার এই স্কুল শিক্ষকের নাম প্রফুল্ল কুমার পাথি। তিনি কোরাপুট জেলার লামটাপুট প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

এমন পদ্ধতিতে তিনি বাচ্চাদের পড়ান কেনো এর জবাবে পাথি স্যার বলেন, ‘প্রত্যন্ত এলাকার এই স্কুলগুলোতে বাচ্চারা এমনিতেই আসতে চায় না। মিড-ডে মিলের লোভে হাতে গোনা যে কয়েকজন আসে, তারাও ঠিক করে পড়তে চায় না। ক্লাসে কথা বলে বা ঘুমিয়ে পড়ে। বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরির জন্যই এই চেষ্টা।’

২০০৮ সাল থেকে লামটাপুট স্কুলে শিক্ষকতা করছেন প্রফুল্ল কুমার পাথি। সরকারের সর্বশিক্ষা অভিযানের তিনি অন্যতম প্রচারকও বটে। গ্রামে গ্রামে, প্রত্যন্ত এলাকায় শিক্ষা ও স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তার কথা মানুষজনকে বোঝান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর