,

ছুটি শেষে স্কুলে শাকিব-অপুর পুত্র জয়

news-image

ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব-অপু’র ছেলে আব্রাম খান জয় ইতিমধ্যেই পরিণত হয়েছে খুদে তারকায়। এই কিডস্টারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতামাতির শেষ নেই। অপু বিশ্বাসও নিজের ছেলেকে মানুষ করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ফলে ক্যারিয়ারের থেকে ছেলে জয়কেই বেশি সময় দিচ্ছেন অপু। জয়ের নানা দিক খেয়াল রাখছেন।

এদিকে বছরের শুরুতেই জয় স্কুলে যাওয়া শুরু করেছে। বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে প্লে-গ্রুপে পড়ছে। অপু বিশ্বাস নিজেই ছেলে জয়কে স্কুলে নিয়ে যাওয়া আসা করেন। ছেলেকে পড়ালেখায় আগ্রহী করে তুলতে তার চেষ্টার শেষ নেই। শুধু তাই নয়, মা ও ছেলে ম্যাচিং করে পোশাক পরেন। একসঙ্গে ঘুরে বেড়ান। ছবি তোলেন। সেসব ছবি ভক্তদের উদ্দেশ্যে ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্টও করেন।

২৭ আগস্ট মঙ্গলবার অপু বিশ্বাস ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেসব ছবিতে দেখা যায় জয়কে স্কুলে নিয়ে যাচ্ছেন অপু। জয় শ্রেণিকক্ষে খেলার সামগ্রী নিয়ে বসে আছে। ছবির ক্যাপশনে অপু লিখেছেন, ঈদের ছুটি শেষ করে আবারও স্কুলজীবন শুরু করেছে জয়।’

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে আব্রাম খান জয়। পরের বছরই নানা নাটকীয়তার ভেতর দিয়ে শাকিব খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে অপু বিশ্বাসের। দুজন আলাদা থাকলেও ছেলে জয়ের কারণে মাঝে মাঝেই একত্র হন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর