,

পোষা কবুতরে ঘটতে পারে মৃত্যু!

news-image

অনেকেই শখ করে কবুতর পোষেন। আবার অনেকেই কবুতরের ব্যবসা করে কামাচ্ছেন লাখ লাখ টাকা। জানেন কী, এই নিরীহ পাখিটিই আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে!
কবুতরের বিষ্ঠা থেকে কাশি, বুকে ব্যথা, শ্বাস কষ্ট, জ্বর, মেনিনজাইটিসের মত রোগ হতে পারে। অবশ্য এই প্রদাহটি মানুষ থেকে মানুষে ছড়ায় না।

তবে এই সংক্রমণ ছাড়াও কবুতরের বিষ্ঠা থেকে মানবদেহে আরো নানা রোগ হতে পারে। যেমন এক ধরণের ফ্লু হতে পারে যার একটি হল ‘সিটাকোসিস’। জ্বর, মাথাব্যথা, ফুসকুড়ি এগুলো এর সাধারণ লক্ষণ।

অনেক সময় কবুতরের বিষ্ঠায় নিউমোনিয়া পর্যন্ত গড়াতে পারে। ফ্লু থেকে ফুসফুসের একটি প্রদাহ হতে পারে যার নাম ‘হিসটোপ্লাসমোসিস’। সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হতে পারে মানবদেহ যা থেকে ডাইরিয়া হয়। আর এই সকল কারণে হতে পারে মৃত্যুও।মানবদেহে অসুখ ছড়ানোর কারণ ও প্রতিকার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা যারা ইতিমধ্যেই কোনো শারীরিক সমস্যায় দুর্বল তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

সাধারণত কবুতরের বিষ্ঠা পরিষ্কার করতে গিয়েই সবচাইতে বেশি আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। বিষ্ঠা পরিষ্কারের সময় বাতাসে তার যে কণা ভেসে বেড়ায় সেটি নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে। তাই খাঁচায় খুব বেশি বিষ্ঠা জমতে না দেয়াই ভালো।

কবুতরের ঘর পরিষ্কার করার সময় নাকমুখ কিছু দিয়ে ঢেকে নিন। পাখিকে খাওয়াতে গিয়ে বা আদর করতে গিয়ে বিষ্ঠা গায়ে লেগেও আক্রান্ত হতে পারেন আপনি। তাই শরীরে কবুতর বা অন্য পাখির বিষ্ঠা লেগে গেলে খুব সাবধানে তা পরিষ্কার করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর