,

এডিস মশার লার্ভা : ২ ভবনের মালিককে ডিএনসিসির জরিমানা

news-image

নিউজ ডেস্ক : এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর বারিধারায় নির্মাণাধীন দুইটি ভবনের মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (ওয়ার্ড-১৮) জাকির হোসেন বাবুলের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় দু’শতাধিক ভবন পরিদর্শন করা হয়। এসময় প্রায় ৮০ শতাংশ বাড়িতেই এডিস মশার লার্ভা ও প্রজনন সহায়ক পরিবেশের সন্ধান পান আদালতের কর্মকর্তারা। আবাসিক ভবনগুলোতে জরিমানার বদলে সতর্কতা নোটিশ, ‘এডিস মশার লার্ভা পাওয়া গেছে’ শীর্ষক স্টিকার এবং ওষুধ প্রয়োগ করা হয়।

এ সময় একটি নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়ায় ও সিটি কর্পোরেশনের ড্রেনেজ লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরেকটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সেটিকেও এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান বলেন, এডিস মশার বিরুদ্ধে চলছে আমাদের চিরুনি অভিযান। এরই অংশ হিসেবে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করি। অভিযানে প্রায় ৮০ শতাংশ ভবনেই আমরা এডিস মশার লার্ভা পেয়েছি। ভবনগুলোতে জরিমানা না করে সতর্কতা নোটিশ দিয়েছি। তাদের ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। পরে এসে আমরা আবার দেখবো। অবস্থার উন্নতি হলে কিনা, না হলে জরিমানা বা কারাদণ্ড দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর