বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যু তাড়াতাড়ি সমাধান না হলে পরিস্থিতি ভয়াবহ অবস্থায় চলে যাবে, বললেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ’-এর অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমার তেমন গুরুত্ব দিচ্ছে না। যে কারণে গত দুই বছরে মিয়ানমার রোহিঙ্গা ইস্যু নিয়ে নানা নাটক করছে।বিবিসি বাংলা ৭:৩০

রোহিঙ্গা শরণার্থী সমস্যা বিভাবে দূর করা যায়, সে বিষয়ে ঢাকায় মঙ্গলবার একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হবে। রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করেছেন বিশে^র এমন দুজন গেবেষকের লেখা সম্মিলিত এই গবেষণা গ্রন্থটি সম্পাদনা করেছেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ঢাকা বিশ^বিদ্যালয় ছাড়াও বইটির প্রকাশক হিসেবে ব্রাক বিশ^বিদ্যালয় ও ব্রিটিশ দাতব্য সংস্থা একশন এইড।

ইমতিয়াজন আহমেদ বলেন, দুজন লেখক বইটিতে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভিন্নভাবে তুলে ধরেছেন কিভাবে সমস্যার সমাধান করা হবে। বইটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে মিয়ানমারের আইন আইন পরিবর্তনের বিষয়ে। কারণ রোহিঙ্গাদের আইনের মাধ্যমে তাদের মিয়ানমার থেকে বিতাড়িত করা হয়েছে। সেই আইনের কোনো পরিবর্তন করা হয়নি গত দুই বছরে। মিয়ানমারের প্রথম কাজ হলো আইন পরিবর্তন করা, নয়তো নতুন আইন আনতে হবে।

বন্ধু রাষ্ট্রের কথা উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের বন্ধু রাষ্ট্রগুলো রোহিঙ্গাদের নিরাপত্তা দেয়ার বিষয়ে রোহিঙ্গাদের সাথে থাকে, তাহলে এই জনগোষ্ঠী মনে করবে একটি মৌলিক পরিবর্তন এসেছে।

তিনি বলেন, আইন ও নিরাপত্তা এই দুই জায়গায় যতো দিন না পরিবর্তন আসবে, ততো দিন রোহিঙ্গারা নিরাপদ বোধ করবে না এবং তারা নিজ দেশে ফিরে যেতে চাইবে না। তাছাড়া, রোহিঙ্গাদের নিয়ে যে শঙ্কা করা হচ্ছে, সেগুলো যতো তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে। তা না হলে পরিস্থিতি ভয়াবহ অবস্থায় চলে যাবে।

তিনি আরো বলেন, রোহিঙ্গারা যে শুধু বাংলাদেশে আছে তা নয়। বিশ্বের ১৯টি দেশে রোহিঙ্গারা ছড়িয়ে ছিটিয়ে আছে। সবগুলো দেশ একত্র হয়ে যদি কথা বলে, তাহলে চীনও হয়তো বুঝবে যে তাদের নিজের স্বার্থের জন্যই রোহিঙ্গা সংকট সমাধান করা প্রয়োজন।

আন্তর্জাতিকীরণ যতো বৃদ্ধির সাথে সাথে বিশ্বে সব জায়গা থেকে চাপ আসবে মিয়ানমার তখন বুঝতে পারবে রোহিঙ্গা ইস্যুর সমাধান করা প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক