,

আশুগঞ্জ চর চারতলা গ্রামের সোহেল রানার দাফন সম্পন্ন

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : চিরনিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ চরচারতলা গ্রামের কাতার প্রবাসী সোহেল রানা। গত সোমবার বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মো.জিল্লুর রহমানের বড় ছেলে মো.সোহেল রানা গত (১০ আগস্ট )সকাল ৭টায় প্রবাসে থাকা অবস্থায় ইন্তেকাল করেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

পারিবারিক সূত্রে জানা গেছে, তার বয়স হয়েছিল ৪০ বছর। (১০ আগস্ট )সকাল ৭টায় প্রবাসে কর্মরত থাকা অবস্থায় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে,মা-বাবা ,ভাই-বোন, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোহেল রানার মৃত্যুতে গ্রামবাসী ও তার বন্ধুবান্ধবগণ শোক প্রকাশ করেছেন। সোমবার ভোর তিনটায় প্রয়াতের মরদেহ তার কর্মস্থল কাতার থেকে বাংলাদেশে আসে। দুপুরে মরদেহ নিজ বাসভবনে নেওয়া হয়।

পরে চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠে জানাজা ও মোনাজাত পরিচালনা করেন চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো.মহিউদ্দিন মোল্লা। জানাজা শেষে চর চারতলা উত্তর পাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর