,

বানিয়াচং উপজেলার নিখোঁজ ২ শিশুর ভাসমান লাশ মিলল পুকুরে

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বানিয়াচং উপজেলায় নিখোঁজ দুই শিশুর ভাসমান মরদেহ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- সালমান মিয়া (৬) ও তায়েব মিয়া (৫)।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমান মিয়া বল্লবপুর গ্রামের বাসিন্দা সাইফুল মিয়ার ছেলে ও তায়েব মিয়া তার ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনু মিয়া জানান, সোমবার বিকাল থেকে নিখোঁজ হয় সালমান ও তায়েব। আশপাশের এলাকায় অনেক খোঁজ করলেও তাদের পাওয়া যাচ্ছিল না।

এর পর শিশুদের নিখোঁজ হওয়া নিয়ে মাইকিংও করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর