,

লাড্ডুর জন্য বিবাহবিচ্ছেদ

news-image

নিউজ ডেস্ক : তিন সন্তানকে নিয়ে দশ বছরের সুখী দাম্পত্য জীবন ছিল তাদের। কিন্তু আচমকাই আদালতে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন এক ব্যক্তি। কারণ লাড্ডু! স্ত্রী প্রতিদিন লাড্ডু ছাড়া আর কিছুই খেতে দিচ্ছেন না জানিয়ে বিরক্ত হয়ে পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন ওই ব্যক্তি। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মিরাটে। স্বামী অসুস্থ হয়ে পড়ায় স্ত্রী তান্ত্রিকের কাছে গিয়েছিলেন। এর পর থেকে তান্ত্রিকের পরামর্শ মেনে স্বামীকে শুধু লাড্ডু খেতে দিচ্ছেন তিনি। প্রয়োজনে স্বামীকে ছাড়তে পারেন তিনি, কিন্তু তান্ত্রিকের কথা অমান্য করতে পারবেন না।

এদিকে স্বামীর দাবি, সকাল ও সন্ধ্যায় মোট আটটি লাড্ডু খেয়েই দিন কাটছে তার। বারবার স্ত্রীর কাছ থেকে খাবার চেয়েও লাভ হচ্ছে না। তান্ত্রিকের কথা অমান্য করার মতো সাহস তার স্ত্রীর নেই। এভাবেই স্বামীর অসুস্থতা দূর হয়ে যাবে বলে বিশ্বাস করেন ওই নারী।

ক্ষুধায় অস্থির ওই ব্যক্তি অবশ্য প্রাণ বাঁচাতে বাড়ির বাইরে বেরিয়ে বেশিরভাগ দিনই নিজের পছন্দমতো খাবার খেয়েছেন। কিন্তু এভাবে আর কতদিন সহ্য করতে পারবেন তিনি। অগত্যা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। বিচ্ছেদের এমন অদ্ভুত কারণ শুনে অবাক হয়ে গেছেন বিচারক থেকে আইনজীবী প্রায় সবাই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর