,

সরকার রোহিঙ্গা সমাবেশের বিষয়ে জানতো না : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রোববার (২৫ আগস্ট) কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা সমাবেশের বিষয়ে সরকার আগে থেকে কিছু জানতো না বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে জাতীয় শোক দিবসের আলোচনায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা সমাবেশের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, প্রকৃতপক্ষে আমরা টেলিভিশন দেখে এ তথ্য পেয়েছি। আমরা জেনেছি তারা দোয়া করার জন্য এই সমাবেশ করেছে। সেজন্য আপত্তি করা হয়নি। সেখানে অনেক দাবি-দাওয়া এসেছে। এখন আমরা নতুন করে চিন্তাভাবনা করবো কীভাবে ইস্যুটা মোকাবিলা করা যায়।

ভবিষ্যতে আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আন্দোলন যাতে করতে না পারে সেজন্য অবশ্যই আমরা ব্যবস্থা নেবো। আমাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা হয়েছে। কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে সবার সঙ্গে আলোচনা করছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফেরত না যেতে চাওয়ার জন্য মিয়ানমার দায়ী।

রোহিঙ্গাদের মধ্যে এখনো বিশ্বাসের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা (মিয়ানমার) রোহিঙ্গাদের বোঝাতে ব্যর্থ হয়েছে।

এর আগে, ২৫ আগস্টকে ‘গণহত্যা দিবস’ উল্লেখ করে রোববার হাজার হাজার রোহিঙ্গা কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে সমাবেশ করে।

সমাবেশ থেকে নাগরিকত্ব দেয়া, নিরাপত্তার ব্যবস্থা করা, নিজেদের ভিটেবাড়ি ফিরিয়ে দেয়া, ক্ষতিপূরণ দেয়া এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনকারীদের আন্তর্জাতিক আদালতে বিচার করার দাবি জানানো হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর