,

সিপিএল খেলার অনুমতি পেলেন না আফিফ

news-image

স্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল)। পঞ্চম বাংলাদেশি হিসেবে এবারের আসরে খেলার ডাক পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটরিটস কিনেছিল তাকে।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কারণে সিপিএলের আসন্ন আসরে খেলা হচ্ছে না আফিফের। বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, আফিফকে সিপিএলে খেলার জন্য অনুমতিপত্র দেয়নি তারা। বর্তমানে বিসিবির ইমারজিং দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চার দিনের ম্যাচ খেলার জন্য খুলনায় প্রস্তুতি নিচ্ছেন আফিফ।

আজ (সোমবার) বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে খেলার জন্য বর্তমানে সে (আফিফ) ইমারজিং দলের সঙ্গে আছে। এরই প্রেক্ষিতে আমরা তাকে এনওসি (অনুমতি) দেয়নি। নির্বাচকরা তাকে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা করছে। এ কারণে আমরা তাকে দেশেই থাকতে বলেছি।’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা আফিফ বোর্ডের সিদ্ধান্তে নাখোশ নন। বরং জাতীয় দলে ডাক পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি, ‘আমি আদৌ জানি না জাতীয় দলের হয়ে খেলবো কি-না। তবে আমাকে এনওসিও দেয়া হয়নি। তাদের আমি অনেক আগেই আবেদনপত্র দিয়েছিলাম। তারা শুধু জানিয়েছিল, পরে এ ব্যাপারে আমাকে জানানো হবে। বোর্ডের নেয়া সিদ্ধান্তে আমার কোনো সমস্যা নেই। কারণ আমি দেশকে এই মুহূর্তে প্রতিনিধিত্ব করছি।’

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন আফিফের দলে ডাক পাওয়ার ব্যাপারে জানিয়েছেন, ‘আমরা তাকে নিয়ে পরিকল্পনা করছি। সে দারুণ একজন খেলোয়াড়। হাই পারফরম্যান্স (এইচপি) এবং এ দল তাকে নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা ওকে ভবিষ্যতের জন্য তৈরি করছি। তবে এটা নিশ্চিত করা যাচ্ছে না যে, আগামী সিরিজে সে জাতীয় দলে থাকছে কি-না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর