,

স্বর্ণের দাম আবারও বাড়লো

news-image

নিজস্ব প্রতিবেদক : সাত দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম। বৈশ্বিক অস্থিরতা ও ডলারের দরপতনের কারণে স্বর্ণের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখি থাকায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

সোমবার বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম আজ মঙ্গলবার থেকে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে (১৮ আগস্ট)।

বাজুসের নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। সোমবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৫ হাজার ৬৯৫ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করেছে ৫০ হাজার ৬৮০ টাকা। এমানের স্বর্ণের দাম রয়েছে ৪৯ হাজার ৫১৪ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম হবে ৩০ হাজার ৩২৬ টাকা। বতর্মানে দাম রয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। প্রতি ভরির দাম ৯৩৩ টাকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর