,

মেসি-সুয়ারেজ দেখলেন গ্রিজম্যানের জাদু

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে ছাড়াই বড় জয় পেল বার্সেলোনা। ন্যু-ক্যাম্পে লা লিগার ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মেসি পুরোপুরি ফিট না থাকায় গ্যালারিতে বসে খেলা দেখেছেন। এসময়ে পরিবারের সবাই পাশে ছিলেন। সুয়ারেজও বাচ্চাকে সাথে নিয়ে গ্যালারিতে আসেন। অ্যান্তোয়েন গ্রিজম্যান বার্সেলোনার হয়ে প্রথম গোল করার স্বাদ পেলেন। মৌসুমের দ্বিতীয় ম্যাচে ৫-২ গোলে জয় পেল কাতালান ক্লাব বার্সেলোনা।

বার্সেলোনার চলতি মৌসুমের শুরুটা ভাল হয়নি। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে যায় তারা ১-০ গোলে। মেসি লা লিগা মৌসুমের প্রথম ২ ম্যাচে খেলতে পারলেন না।

বার্সা বেটিসের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে। ১৫ মিনিটে নাবিল ফেকির বেটিসকে গোল এনে দেন। এরপর গ্রিজম্যান গোলটি শোধ করে দেন ৪১ মিনিটে। বার্সেলোনার জার্সি গায়ে এটা তার প্রথম গোল। ৫০ মিনিটে আবারো গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন বিশ্বকাপজয়ী গ্রিজম্যান।

বার্সেলোনা লিডে ফেরার পর ছন্দে উঠে যায় পুরো দল। ছোট ছোট পাসে নাকাল হয় বেটিস। বার্সেলোনার হয়ে এরপর গোল করেন পেরেজ, আলবা ও ভিডাল। বেটিসের গার্সিয়া অবশ্য ৭৯ মিনিটে একটি গোল শোধ করতে পারেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর