,

চুরি করতে গিয়ে ভুলে রেখে সন্তানকেই ফেলে গেলেন (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : দোকানে ক্রেতার বেশে ঢুকে চুরির ঘটনা নতুন নয়। কিন্তু সম্প্রতি এক নারী দোকানে চুরি করতে গিয়ে নিজের সন্তানকেই সেখানে ফেলে রেখে আসেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি দোকানে ঘটনাটি ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, মিডলটাউনের বাম্বি বেবি নামে ওই দোকানটিতে তিন নারী কেনাকাটা করতে ঢোকেন। দুই নারী মিলে দোকানের একজন কর্মচারীকে ভুলিয়ে রাখেন এবং সেই সময় তৃতীয় একজন স্ট্রলার ধরে বেরিয়ে যান।

ফেসবুকে শেয়ার করা বাম্বি বেবির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী স্ট্রলারটি আস্তে ধীরে তুলে তা নিয়ে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু দোকান থেকে বেরিয়ে যাওয়ার পরেই তার মনে পড়ে নিজের সন্তানকে ওই দোকানেই ফেলে এসেছেন তিনি।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দোকান থেকে বেরিয়ে যাওয়ার অন্তত ছয় মিনিট পরে তিন নারীর মধ্যে একজন সন্তানকে খুঁজতে ফিরে আসেন।

সিবিএস নিউজকে দোকানের মালিক এনিলিও ওরটেগা বলেন, ‘আমি তো বুঝতেই পারছি না স্ট্রলার চুরি করতে গিয়ে কী করে কেউ নিজের বাচ্চাকে ফেলে যেতে পারে!’

তিনি আরও বলেন, ‘আপনার যদি জীবনধারণের জন্য চুরি করার দরকার পড়ে থাকে তবে তা আপনার ব্যক্তিগত সমস্যা। কিন্তু নিজের সন্তানকে দোকানে নিয়ে এসে ফেলে গেলেন। আপনার কাছে চুরিটাই বড় বিষয় হয়ে দাঁড়াল, সেটা আমাকে ভাবাচ্ছে!’

পুলিশ তিন নারীর মধ্যে দুজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে দোকানপাট লুট ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর