,

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ঘোর অমানিষা চলছে উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কারাবন্দী খালেদা জিয়ার পক্ষে বিএনপি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই শুভেচ্ছা বিনিয়ম অনুষ্ঠান হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ঘোরতর অমানিষা চলছে। মানুষের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমাদের যে প্রিয় স্বাধীনতা, যে স্বাধীনতা চেতনা ছিল যে চেতনায় আমরা যুদ্ধ করেছিলাম সেই চেতনার সমস্ত বিষয়গুলো ধ্বংস করে দিয়েছে গণতন্ত্রকে হরণ করে দিয়ে। এই সরকারের আমলে একদিকে গণতান্ত্রিকামী মানুষ নির্যাতিত-নিপীড়িত হয়েছে। অন্যদিকে ভিন্ন মতালম্বীরা নির্যাতিত হয়েছে। আরেকদিকে বিভিন্ন ধর্মের লোকজন তারাও নির্যাতিত হয়েছেন।’

হিন্দু সম্প্রদায়ের ওপর বর্তমান সরকারের আমলে নির্যাতনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জানি কীভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের সম্পত্তি আত্মসাত করা হয়েছে। কীভাবে তাদের নির্যাতন করা হয়েছে। আজকেই কিছুক্ষণ আগে সুশীল বাবু বললেন যে, ফেনীতে যাওয়ার পথে বৌদ্ধ পুরোহিত অমৃতা নন্দ বিক্ষুকে হত্যা করে গোমতি নদীতে ফেলে দেওয়া হয়েছে। দেখেছি যে, কীভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মে মানুষকে নির্যাতন করা হয়েছে। মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে থেকে যে আন্দোলন করছেন আজকে আমাদের সকলকে সেই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে শরিক হতে হবে। সত্যিকার অর্থেই একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’

বিএনপির কেন্দ্রীয় নেতা ও হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম, পিরোজপুর, গাজীপুর, নেত্রকোনা বরিশাল, নাটোরসহ বিভিন্ন জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর