,

এরশাদের আসনে মনোনয়ন চায় ভাতিজা আসিফ

news-image

রংপুর ব্যুরো : রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে মিছিল ও শোডাউন করেছে এরশাদের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। সোমবার (২৬ আগস্ট) দুপুরে পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বিশাল শোডাউনটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরশাদ-লাঙল-আসিফ’ স্লোগানে মুখরিত মিছিল থেকে সাবেক রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে শুন্য হওয়া এ আসনে ভাতিজা আসিফকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়।

শত শত কর্মী সমর্থকদের নিয়ে শোডাউন শেষে এরশাদের স্মৃতিবিজড়িত সেনপাড়ার লাঙল ভবনে সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় মনোয়নন দাবি করে আসিফ বলেন, ‘স্থানীয় প্রার্থী ছাড়া অন্য কাউকে প্রার্থী করলে জাপার তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নেবে না। বারবার ভুল সিদ্ধান্ত নেয়া হয়েছে, এবার তা আর হবে না। যাকে কেউ চিনিনে জানে না তাকে কেনন মানুষ ভোট দিবে।’ এসময় মনোনয়ন না পেলেও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দেন তিনি।

উলে­খ্য, গত ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ সদর আসনটি শুণ্য হয়। নিয়মানুযায়ী আগামী ১১ অক্টোবরের মধ্যে উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।

এদিকে এ আসনটিতে জাতীয় পার্টির স্থানীয় চারজন নেতাসহ এরশাদ পরিবার থেকে ছয়জন উপনির্বাচনে প্রার্থীতা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে গুঞ্জন উঠেছে পরিবার থেকে সাদ এরশাদই তার অবর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর