,

রংপুরে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার দুলাভাই

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছ পৌর শহরের পোদ্দারপাড়া বাধেরপাড় গ্রামে শ্যালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম একই গ্রামের সামসুল হকের ছেলে। এ ব্যাপারে আরপিএমপি হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রসিক কুমার কুন্ডু জানান, গতকাল রোববার রাতে ওই গৃহবধূ নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল। তখন তার স্বামী বাড়িতে ছিল না। এ সুযোগে ভোরে তারই আপন দুলাভাই রফিকুল ইসলাম দরজার শিকল খুলে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে ওই গৃহবধূ বটি দিয়ে দুলাভাইয়ের হাতে কোপ দিলে তার ডান হাত কেটে যায়।

পরে ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শ্যালিকাকে ধর্ষণ চেষ্ঠার কথা স্বীকার করেছে।

এব্যপারে আরপিএমপি হারাগাছ থানার ওসি একেএম নাজমুল কাদের বলেন, মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ সোমবার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা