,

নবীনগরে বিদেশী বিয়ারসহ শশুর বাড়ি থেকে জামাই আটক

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শশুর বাড়ি থেকে ১৬৩পিচ আমদানী নিষিদ্ধ বিদেশী বিয়ারসহ আশিকুর রহমান আশিক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার উপজেলার নবীনগরের সলিমগঞ্জ ইউপির বাড়াইল কলেজ পাড়া এলাকার তার শশুর বাড়ি থেকে রাত ১০ টার দিকে তাকে আটক করা হলেও সোমবার ওই মাদক কারবারিকে জেলা   আদালতে  প্রেরণ করা হয়।আটক আশিক সলিমগঞ্জ ইউপির একই বাড়াইল গ্রামের খলিলুর রহমানের ছেলে।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) ইহসানুল হাসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তার শশুর বাড়িতে থেকে ১৬৩পিচ আমদানী নিষিদ্ধ বিদেশী বিয়ারসহ তাকে আটক করা হয়। পরে আটক আশিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা