,

সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ৩

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের তিন কর্মী নিহত হয়েছেন।

সোমবার ভোরে দীঘিনালার বড়াদম ইউনয়নের গহীন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত ইউপিডিএফ কর্মী হলেন-জিতেন্দ্র চাকমা (৪৫), নবীন চাকমা (২৫) ও রসুল চাকমা (২৭)। তারা দীঘিনালার কৃপাপুর এলাকার বাসিন্দা। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

আইএসপিআর সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নিরাপত্তা বাহিনীর একটি নিয়মিত টহলদল দায়িত্ব পালনকালে অজ্ঞাত সন্ত্রাসীরা গোপন আস্তানা থেকে গুলি চালায়। এসময় সেনা সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে বিনন্দচুগ এলাকায় তিন জন মারা যায়।

এর পর ওই এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমার দাবি, নিরাপত্তাবাহিনীর কর্মীরা রোববার দিবাগত রাতে এই তিন জনকে বাসা থেকে তুলে নিয়ে যায়। সোমবার ভোরে নির্জন এলাকায় তাদের লাশ দেখতে পান এলাকাবাসী।

এদিকে ঘটনার পর পুরো এলাকায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর