,

ধর্ষিতার স্বামীকে এসিড নিক্ষেপ

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ধর্ষণের শিকার এক নারীর স্বামীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ ওঠেছে। রবিবার দিবাগত রাত দুইটার দিকে সুবর্ণচর উপজেলার চর বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে। এসিডে নিক্ষেপের শিকার ব্যক্তির নাম নাছির উদ্দিন। তিনি ওই গ্রামের নেজাম উদ্দিনের ছেলে।

আহত নাছির উদ্দিনের মা জানান, রবিবার দুপুরে জেলা শহর মাইজদীর নোয়াখালী প্রেসক্লাবের সামনে নির্যাতনের বিরুদ্ধে অন্যান্যদের সঙ্গে নাছিরও মানববন্ধনে অংশ নেয়। সেখান থেকে বিকালে বাড়ি গেলে ধর্ষণের মামলার আসামি ও তার লোকজন নাছিরসহ পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেয়। এক পর্যায়ে রাতে নাছির প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে তাকে সন্ত্রাসীরা এসিড মেরে ৬-৭ জন দৌড়ে পালিয়ে যায়। এ সময় নাছির ৩-৪ জনকে চিনতে পারে। পরে নাছিরকে উদ্ধার করে রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসকরা জানান, নাছির বর্তমানে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বুক, হাত ও উরুসহ শরীরের ৯ শতাংশ ঝলসে গেছে। তবে শংকামুক্ত রয়েছে নাছির।

উল্লেখ্য, নোয়াখালীর সুবর্ণচরের গত ২ মে উত্তর বাগ্যা গ্রামে গোপনে গোসলের ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ করে নাছির। ঘটনায় অভিযুক্ত জয়নাল নামে একজনকে আসামি করে আদালতে মামলা দিলে, বাদীর পরিবারের বিরুদ্ধে উল্টো টাকা আত্মসাতের মিথ্যা মামলা ও সাক্ষীদের এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করছে নাছিরের পরিবার। শুধু বাদী ও তার পরিবারকে নয়, মামলায় স্বাক্ষী হওয়ায় হুমকির সম্মুখিন হচ্ছেন স্বাক্ষীরাও।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর