,

স্পেনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, নিহত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের ভূমধ্যসাগরীয় দ্বীপ মায়োর্কার আকাশে ছোট একটি বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় সময় দেড়টার দিকে দ্বীপ শহরের ইনকা হাসপাতাল বরাবর আকাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম দিয়ারিয়ো দে মায়োর্কার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের কম। ওই দুজনসহ নিহত পাঁচজন হেলিকপ্টারের আরোহী ছিলেন। বাকি দুজন ছোট বিমানটির দুই আসনে বসা ছিলেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

স্থানীয় দমকল বাহিনীর ছবিতে দেখা গেছে, ইনকার রাস্তায় আকাশযান দুটির ধ্বংসস্তূপ পড়ে আছে। একটি বাগানের ভেতর পড়া কিছু ধ্বংসস্তূপে আগুনও জ্বলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর