,

চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা বাবর

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা, পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর (৬৭) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে রিয়াদুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী সুলতানা রহমান, মেয়ে ওমাইনা রহমান ও ছেলে রিয়াদুর রহমানকে রেখে গেছেন।

রিয়াদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে স্ট্রোক করলে বাবাকে স্কয়ারে ভর্তি করা হয়। আজ সকাল ৯টা ১০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এফডিসিতে বাদ আসর বাবার জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তাকে কলাবাগানের বাসায় নেওয়া হবে। বাবাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন খলিলুর রহমান বাবর। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। গত ৩০ এপ্রিল তাকে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারের পরামর্শে তার পায়ের তিনটি আঙুল কেটে ফেলা হয়। এর পর কিছুটা সুস্থ হয়ে তিনি বাসায় ফিরে যান। গত বৃহস্পতিবার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বাবরকে।

উল্লেখ্য, ১৯৫২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার গেন্ডারিয়ায় জন্মগ্রহণ করেন চলচ্চিত্রের এই খল অভিনেতা। খলনায়ক হলেও চলচ্চিত্রে বাবর প্রথম অভিনয় নায়ক চরিত্রে, আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে। খল অভিনেতা হিসেবে অভিনয় করেন নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রে। এর পর একে একে অভিনয় করেন বেশ কিছু চলচ্চিত্রে। পাশাপাশি এই অভিনেতা প্রযোজনা করেছিলেন ‘দাগী’ নামের একটি চলচ্চিত্র। আর ‘দয়াবান’ চলচ্চিত্রের মধ্যদিয়ে পরিচালনায় নাম লিখান বাবর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর