,

সাঈদ খোকন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন

news-image

নিউজ ডেস্ক : চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। রবিবার (২৫ আগস্ট) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে মেয়র সাঈদ খোকন বলেন, ‘একটু শারীরিক সমস্যায় ভুগছি। সে কারণে চিকিৎসকের পরামর্শে আজ (রবিবার) মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর যাচ্ছি। আগামীকাল (সোমবার) ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। যদি ডাক্তার পরীক্ষানিরীক্ষা না দেন, তাহলে পরদিনই দেশে ফিরবো, ইনশাল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমি দেশের বাইরে থাকলেও হোয়াটসঅ্যাপসহ অন্য মাধ্যমে ডেঙ্গু বা এর লার্ভা নিধন কার্যক্রম মনিটর করবো।’

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় মেয়র সাঈদ খোকনও আঘাতপ্রাপ্ত হন। সে কারণে তাকে মাঝেমধ্যেই চিকিৎসকের পরামর্শ নিতে হয়।’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর