,

রংপুরে স্কুল ছাত্রীকে গণধর্ষণের মামলায় কারগারে দুই যুবক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের মামলায় আলমগীর হোসেন ও রুবেল মিয়া নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই যুবককে আজ রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেশ চন্দ্র জানান, গত শুক্রবার রাতে ওই কিশোরী বাড়ির পিছনে টিউবওয়েলে পানি আনতে যায়। পানি নিয়ে ফিরে আসতে দেরি হলে অনেক খোঁজাখোঁজির পর নারকেল গাছ থেকে হাত পা বাধা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় তার পরিবার।

ঘটনার পরের দিন কিশোরীর বাবা বাদি হয়ে ২ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় গণধর্ষণ মামলা দায়ের করে। গতকাল শনিবার মধ্যরাতে পীরগঞ্জের মিলনপুর গ্রাম থেকে আলমগীর হোসেন ও রুবেল মিয়া নামে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই যুবককে আজ রবিবার আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর