,

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ সব সময় প্রস্তুত।

রোববার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশকে অসহযোগের অভিযোগ আনা ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই সংকট সমাধানে বাংলাদেশ সরকার কাজ করে চলেছে। এছাড়া মিয়ানমারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ আহ্বান জানিয়ে আসছে।

রোহিঙ্গাদের রাখাইনে ফেরানোর লক্ষ্যে সেখানের শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে। গত ২২ আগস্ট পর্যন্ত তিন হাজার চারশ ৫০ জন রোহিঙ্গার তালিকা থেকে ৩৩৯টি পরিবারের ১২শ ৭৬ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। তবে এসব রোহিঙ্গারা রাখাইনে ফিরে যেতে উদ্বেগ প্রকাশ করেছে। তারা রাখাইনের পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের কথা বলে সেখানে যেতে রাজি হয়নি। সে কারণে রাখাইনের পরিবেশ উন্নয়নে মিয়ানমারকেই ভূমিকা নিতে হবে।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢল শুরু হয়। রোহিঙ্গা ঢলের দু’বছর পূর্তি উপলক্ষে বিবৃতির মাধ্যমে বাংলাদেশ তার ভূমিকা স্পষ্ট করলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর