,

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে ডাকাতি, ২ জেলেকে হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ

news-image

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে মোংলা বন্দরের আউটার চ্যানেলে বঙ্গবন্ধু আইল্যান্ডের কাছেেআজ রবিবার ভোর রাতে জলদস্যু ‘আতুর বাহিনী’র সদস্যরা এফবি খাজা আজমীর নামে একটি ফিশিং ট্রলারে ৫ লাখ টাকার মাছসহ জাল লুটে নিয়ে ২ জেলেকে জাল দিয়ে হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করেছে।

জানা গেছে, ডাকাতি শেষে জলদস্যুরা ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল করে দেয়। বিকল করে দেয়া ট্রলারটিতে থাকা অন্য ১০ জেলে ভাসতে-ভাসতে রবিবার বিকালে বঙ্গবন্ধু আইল্যান্ডের চরে পৌঁছে ট্রলার মালিক ও মৎস্যজীবী নেতাদের মোবাইল ফোনে বিষয়টি জানায়। জাল দিয়ে বেঁধে সাগরে নিক্ষেপ করা নিখোঁজ দুই জেলে হচ্ছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রিয়াজ ও বরগুনার পথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের আ. মান্নন।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার মোবাইল ফোনে জানান, রবিবার ভোর চারটার দিকে বঙ্গোপসাগরে মোংলা বন্দরের আউটার চ্যানেলে বঙ্গবন্ধু আইল্যান্ডের কাছে মাছ আহরণকালে জলদস্যু আতুর বাহিনী’র সদস্যরা বাগেরহাটের মোরেলগঞ্জের এফবি খাজা আজমীর নামে একটি ফিশিং ট্রলারে হানা দেয়। এসময়ে জলদস্যুরা ট্রলারের ৫ লাখ টাকার মাছসহ জাল লুট করে এবং ১২জন জেলেকে মারপিট করে। পরে রিয়াজ ও আ. মান্নন নামের দুই জেলেকে জাল দিয়ে হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। চলে যাবার সময় জলদস্যুরা ট্রলারটির ইঞ্জিন বিকল করে দেয়।
এফবি খাজা আজমীর নামে ফিশিং ট্রলারের মালিক ও ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের নেতা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের অলিয়ার রহমান জানান, বিষয়টি তিনি সুন্দরবন বিভাগ ও মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরকে অবহিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর