,

বাংলাদেশের কিশোরদের দাপটে অসহায় শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কিশোরদের দাপটের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা দল। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৭-১ গোলে হারায় বাংলাদেশ। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণীতে চলমান এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে তাই লাল-সবুজ বাহিনীর অর্জন ৬ পয়েন্ট।

প্রথমার্ধেই তিন গোল করে বাংলাদেশের কিশোররা। দ্বিতীয়ার্ধে হয় আরও চার গোল। এ সময় এক গোল শোধ করে লঙ্কান কিশোররা। প্রথমার্ধের ৩২ মিনিটে বাংলাদেশের পক্ষে গোলের সূচনা করে আল-আমিন। এই আল-আমিনই সর্বমোট করেন চার গোল। ৪৪, ৬০ ও ৭১ মিনিটে অপর তিন গোল করেন তিনি। বাংলাদেশের পক্ষে বাকি তিন গোল করেন রাকিবুল (৪২ মিনিট), আল মিরাদ (৪৮ মিনিট) ও গোলাম রাব্বি (৬৭ মিনিট)।

কিশোর সাফ ফুটবলে এবার বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ ৫টি দল খেলছে। অন্য দলগুলো হলো- ভারত, নেপাল, ভুটান আর শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রত্যেকটি দলই পরস্পরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দু’দল খেলবে ফাইনালে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর