,

পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু জ্বরে শিক্ষিকার মৃত্যু

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু জ্বরে জীবননাহার নামে (৩৫) এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০টায় ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি মারা যান।

জীবননাহার উপজেলার ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সাঁথিয়া পৌরসভার কমিশনার রাকিবুল হাসানের স্ত্রী ছিলেন।

জানা যায়, শিক্ষিকা জীবননাহার ঈদুল আজহার আগে ঢাকায় বাবার বাসায় বেড়াতে যান। ঢাকা থেকে সাঁথিয়ায় নিজ বাড়িতে ফিরে আসলে গত বুধবার জ্বর অনুভব করেন। স্থানীয়ভাবে রক্ত পরীক্ষায় জীবননাহারের রক্তে ডেঙ্গুর জীবানু পাওয়া যায়।

ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সাঁথিয়ায় ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর