,

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রাইভেট কারের চাপায় নিহত-১ আহত-২

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছা উপজেলার কান্দি মুচির বাজারে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রাইভেটকারের চাপায় নাজমুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নাহিদ ইসলাম ও আল আমিন নামে আরও দুইজন। আজ রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাজমুল ইসলাম একই উপজেলার অন্নদানগর প্রতাপ জয়শেন গ্রামের সৈয়দ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আজ রবিবার দুপুরে পীরগাছা উপজেলার কান্দি মুচির বাজারে সুন্দরগঞ্জ থেকে আসা রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি শঠিবাড়ির প্রাইভেটকার একটি মোটর সাইকেলকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম, আরোহী নাহিদ ইসলাম ও আল আমিন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

অপর দুই আহতকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পীরগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক জয়নুল আবেদীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর