,

রুমিন ফারহানার ১০ কাঠা প্লট চাওয়ার আবেদন ভাইরাল

news-image

নিউজ ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের কাছে ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেছেন বিএনপি মনোনীত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আবেদনপত্রে তিনি লিখেছেন, ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোন জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোন ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।

১০ কাঠার প্লট পেলে তিনি ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন বলেও আবেদনপত্রে উল্লেখ করেছেন। আবেদনপত্রের নাম, পদবীর সঙ্গে সংসদ সদস্য হিসেবে রুমিন ফারহানার ব্যবহৃত সিলও আবেদনপত্রে ব্যবহার করা হয়েছে। আবেদনপত্রে তারিখ দেয়া আছে ৩ আগস্ট, ২০১৯।

তার আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। জাতীয় সংসদে বক্তৃতার সময় বর্তমান সংসদকে অবৈধ উল্লেখ করেও তার ১০ কাঠা প্লট চাওয়ার বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করেছেন। তবে কেউ কেউ আবার বিষয়টি সমর্থন করেছেন। তাদের মতে, এমপি তিনি এমন আবেদন করতেই পারেন।

গত ৯ জুন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা শপথ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর